বলতে পারো কার কাছে অভিযোগের দাবী রাখবো?
আমি তো অপরাধ করিনি
তবুও কেন বিনা দোষে শাস্তি পেতে হয়?
চলাফেরাতে নেই কোনো অশালীনতা,
পোশাকেও তেমন অসুন্দরতার কিছু নেই,
এত লোভ কেন শরীরের প্রতি!
বয়স এবং বুঝার ক্ষমতা কোনোটাই সঠিকভাবে হয়নি।
কথা ফুটেনি যে মুখে
কিভাবে অভিযোগ করবো?
শিশু, বৃদ্ধা কেউ তো ভোগ্যবস্তু নয়!
তবুও কেন দুষ্ট লোকদের ভয় করে বাঁচতে হয়?
মুক্তি চাই যৌন হয়রানি হতে!

No comments:
Post a Comment