বাস্তব জীবন
পাপিয়া দাস
জীবন বড় বিচিত্র-
কখনও হাসিঠাট্টা
আবার কখনও দুখের নির্মম চিত্র।
গাছের সবুজ পাতা ঝরে
সুখের দিন পেরিয়ে
আর গজিয়ে উঠে সবুজ পাতা
দুখের দিন ঘুচিয়ে।
টাকা পয়সা আছে যতদিন
আদর সবার কাছে।
প্রীতি -ভালোবাসা ও
হারিয়ে ফেলে প্রিয়জনের কাছে।
হাসি আনন্দে আর উল্লাসে
তুমি বন্ধু।
বিপদে দূরে থাকো।
তাই বলবো আমি
কষ্ট আর আনন্দ নিয়ে
জীবনে বাচতে তুমি শেখো।
No comments:
Post a Comment