লন্ড ভন্ড
কাজী নিনারা বেগম
ভব ঘুরে মন পালিয়ে বেড়ায় স্মৃতির টুকরো টুকরো পাতা ইচ্ছে আচরণে পুড়ে পুড়েছাই।
দিন চলে যায় ঘনিয়ে আসে বলতে পারিনি কখনো এক শতাব্দীর অভিমানী চোখের জলে ডুবে থাকা আবেগের কথা।
তন্দ্রা এক অতন্দ্র প্রহরী।, পৃথিবীর অন্ধকার বোবা নিস্তেজ গোঙানি মেখেছি গায়ে।
তোমার প্রতিক্ষাতে কষ্টের ঝর মনের অলিতে গলিতে লন্ড ভন্ড প্রতিচ্ছবি খানি।
No comments:
Post a Comment