✍️অনুপম রায়
মৃত্যু দেয়নি নতুনত্ব।
বয়ে চলে একদিকে নদীর মত, ক্রমাগত।
আমি দেখেছি
শ্বাসের উত্তেজনা ফাগুনের ধানভরা ক্ষেতে;
রূপালি রোদ গায়ে মাখে নরম ঘাস।
দেখেছি,
আকাশ নীল। কড়া রোদ। ধানকাটা মাঠ। শালিকের দল। সদর স্ট্রিট। চৌমাথার বাজার। মানুষের ঝাঁক।সন্ধ্যাবাতি। রাতের জোনাকি। ভোরের দোয়েল। জীবনের রাইফেল।
দেখেছি,
মেঘের আকাশ। ধানের মাঠ। পাখির ঘর। নদীর বুক।ভেজা ব্রিজ। পাশের দোকান। টঙের চা। মাথায় ছাতি। রাতের ডাক। ফড়িঙের জেল।জীবনের রাইফেল।
দেখেছি,
আকাশ সাদা। বাড়ির আগুন। রসের হাঁড়ি। চিতল পিঠা। গাড়ির চোখ। গায়ে চাদর। হালকা রোদ। কনকনে শীত। রাতের পোশাক।কুয়াশার রেল। জীবনের রাইফেল।
দেখা যায় এই পারে, দেখা যায় অই পারে
আমার চোখেতে-চোখ, মাথার উপরে
নিঃশ্বাস বেড়ে যায়,
বাঁচার অধিকারে।

No comments:
Post a Comment