Slideshow


পাতা বাহার

✍️হামিদুল ইসলাম 

ক একদিন পেরিয়ে যাই জীবন 

শান্তিপুর ধবলগিরি কখনো শখের বাজার 

দেখা হয় না তবু 

দর্ভোগের সংসার আর জীবন 

তবু মেনে নিই জীবন  ।।


আলোকিত পথ 

রঙ বেরঙের জীবন ফিরে আসে 

দুগ্ধবতী ধানক্ষেত 

গৃহবন্দি জীবন 

আশাগুলো প্রতিদিন পুড়ে পুড়ে ছাই   ।।


অসম্ভব ক্ষিপ্রতায় ফিরে আসি আপন বসতবাটি 

পূজোর নৈবেদ‍্যি ছড়িয়ে চারদিক 

ফাঁকা জনপদ 

ফাঁকা মন্দির 

কেবল ফিসফিস আর কানাকানি দূর অস্ত সাগরে ।।


নৈরাঞ্জনা নদীতে স্নান সারি 

তর্পণ দেখি প্রত‍্যুষে

হে জীবন ! তুমি আজ আতঙ্কে ফিরে যাচ্ছো বাড়ি 

সংগ্রামী জীবন তোমাকে চিনি 

ইতিহাস হয়ে থাকে পাতাবাহারের সংগ্রামে।

No comments:

Post a Comment