হ্যাঁ আমি সেই নারী
বহু কাল আগে যাকে ঘরে বন্দি করে রাখা হতো।
হ্যাঁ আমি সেই নারী
যে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত থাকত।
হ্যাঁ আমি সেই নারী
যে পাঁচ বছর বয়সে মালা দিয়ে ছিল এক গঙ্গা যাত্রীর গলায়।
হ্যাঁ আমি সেই নারী
যে এখন কার পরিবর্তীত সমাজে পুরুষের সমান অধিকারী।
হ্যাঁ আমি সেই নারী
যে পুরুষতান্ত্রিক সমাজে গোটা বিশ্বকে নিজের হাতের মুঠোয় রাখতে পারি।
হ্যাঁ আমি সেই নারী
যে দাসরূপী লক্ষী হওয়ার চেয়ে
স্বাধীন অলক্ষী হওয়াটা ভীষণ পছন্দ করি।
হ্যাঁ আমি সেই নারী
যে দেশে বিদেশে এমনকি মহাকাশেও
একাই যাত্রা করতে পারি।
হ্যাঁ আমি সেই নারী
বাপের ঘরে লক্ষী আমি
স্বামীর ঘরে অন্নপূর্না
সন্তানের ঘরে জননী আমি
আমায় ছাড়া সংসার অসম্পূর্ণ।
হ্যাঁ আমি সেই নারী
সমাজের কঠিন থেকে কঠিন পরিস্থিতি
একাই পেরোতে পারি।
হ্যাঁ আমি নারী
আমি পারি।।

No comments:
Post a Comment