Slideshow


মনে হয় মনের আয়ুস্কাল আসছে

✏️উৎপল দেবনাথ

কা মন ও মনান্তর 

এই বিষ যুগের বিষপ্রেম 

ছুঁলে বড়ো আঘাত 

অনর্থক  উৎপাতের আগুন

অলংকৃত হয়েও অসহায়।

ফোঁটা ফোঁটা চুইয়ে পড়া রক্ত বেরিয়ে 

বুকের উপর নদী বানাচ্ছে 

সে পৌঁছাবে নদীর নৌকায় 

তার শূন‍্য মন কেউ যেন গিলে না খায় 

 মনের চেয়ে আমি বড়।

চোখ বন্ধ করি যেন খামছে ধরে ভাসমান সেই মুহুর্তের ব‍্যাথা

দীর্ঘশ্বাস ফেলে থমকে দাড়িয়ে,

মনে হয় এই সময় মরে যায় 

তার নিদিষ্ট আয়ুষ্কাল আছে।

তখন সিগারেটের বুকে দাড়িয়ে

বিষ প্রেমের বিষ থেকে বাঁচি।

No comments:

Post a Comment