✏️স্নেহাশিষ রায়
দুনিটা হয়েছে এক ব্যাস্ততমের কারখানা,
মাঝে মাঝে এদিক ওদিক শুনি আনাগোনা।
কর্মীরা সব করছে সবে দিন রাত পরিশ্রম,
প্রভাত থেকে নিশি অব্দি পাই না একটু দম।
মেশিন যোগে করছে সবাই,গড়ছে নতুন ভবিষ্যৎ,
অর্থোপার্জনের কারখানাতে আজ হারায় কত সৎ।
প্রতিদিনের দৌড়ঝাঁপে তাই মেশিন অর্থ সঞ্চয়,
আড্ডাতে আর মন বসেনা
কর্ম হারানোর ভয়।
কার বাড়িতে সুখের প্রদীপ,
কার বাড়িতে নিভল দ্বীপ,
জানতে চাওয়ার সময় নেই অর্থ আজ কুলের সমীপ।
ভ্রমনবিলাস শিমোল পলাশ দৃষ্টি দেওয়ার সময় নেই
অর্থ পাহাড় উঁচু হোক ভাবছে
আজ সকলেই।
অর্থবাসনা পুড়বে তোমার জীবন লক্ষ্যেও পৌঁছুবে,
অর্থ ই হল সঞ্চয় জীবন সায়াহ্নে বুঝবে।
No comments:
Post a Comment