
✏️ সুবীর কুমার দে
রাজা তুমি the naked king
চলছে তোমার রাজত্ব বেশ!
তবে কতকাল? এই পন্ডশ্রম চলবে বলতে পারো?
থাকবো কি চিরদিন আমরা গোলাম?
এই অত্যাচার? চলবে
আর কতকাল
রক্তকরবীর আর মুক্তধারা
ইতিহাস জানা নেই তোমার?
তুমি কি রাজা বলে ভুলে গেছো,
গীটার ছন্দে গানের আহ্বান,
দেশ মাতৃকার বাঁচিয়ে ছিল সম্মান।
ঝুটা আজাদির দালাল মেরে,
প্রতিবাদীরা এনেছিল স্বাধীনতা।
সাম্য মৈত্রী একতার সুরে,
হিন্দু মুসলিম একাকার
অখন্ড ভারতের স্বপ্ন ঘিরে,
লড়াই আন্দোলন ইতিহাসের পাতায় বারংবার।
রাজা তুমি ভুলে গেছো?
শব্দের অনর্গল ধারা রক্তের স্রোত ছিনিয়ে এনেছিল সাম্য মৈত্রী স্বাধীনতা।
শব্দ শ্রমিক
No comments:
Post a Comment