Slideshow


ছোট্ট খুকির কথা

✏️ প্রিয়ান্ক সাহা  
ই যে দূরে নীল আকাশের নিচে 
সবুজ ময়ূর পেখম মেলে নাচে ॥
বৃষ্টি ভেজা একটা শীতের সকাল 
মাঠ পেরিয়ে আসছে দেখ রাখাল ॥
ওই যে দূরে দিঘির জলে রাজহাঁসেদের মেলা 
আপন সুরে,আপন ছন্দে করছে ওরা খেলা॥
মাটির পথে কলসি নিয়ে আনতে আসে জল 
হঠাৎ দেখি ছোট্ট খুকির নীরব চোখে জল ॥
রাখালিয়া বাঁশির শব্দ মনে তোলে ঢেউ 
খুঁকির দুঃখ বেদনা কষ্ট বুঝবে না কি কেউ ॥
এমনি করেই ধীরে ধীরে যাচ্ছে কেটে বেলা 
উঠতে হবে কারণ এবার ঘরে ফেরার পালা ॥
ফিরতে দেরি হওয়ায় ঘরে মামির চোখে ক্রোধ 
আর বোকোনা আর মেরোনা শুধু এইটুকু অনুরোধ ॥
মামির রোষে আজ হলোনা  খুঁকির বেলার খাওয়া 
জানালার কোনে মাথাটি রেখে আকাশ পানে চাওয়া ॥
মা যদি আজ থাকতো বেঁচে বুকে জড়িয়ে রাখতো
ভাত খাইয়ে,ঘুম পাড়িয়ে কতই না ভালোবাসতো॥
ভালোবাসা বড়ই সুখের কিন্তু সবাই পায়না 
তাই তো বলি পেলে একবার আর যেনো হারিও না ॥

No comments:

Post a Comment