Slideshow


ওরি ব্রেক

🖍অনিন্দিতা দেবনাথ
ভাবছি,
এবার,প্রতি চব্বিশ ঘণ্টায় আধ ঘন্টা
দুশ্চিন্তা-কে সময় দেব ।

আমাদের সকলের নিত্যদিনের সঙ্গী সে ।
হয়তো কখনো 
তাকে সম্মান করি নি,
তাকে সময় দেই নি,
তাকে বুঝতে চেষ্টা করি নি ।
শুধু একটার পর একটা
"ফিলিং স্যাড", স্টাটাস দিয়েছি ।

হাজার লোকের 
লাইকস্,স্যাড রিয়েক্ট 
আর আপনজনের কিছু মন্তব্য পেয়েছি ।

দিনের শেষে
রকমারি দুশ্চিন্তাগুলো
ঝিমোতে ঝিমোতে আবার ফিরে এসেছে  ।

এমনি করেই একটি,দুটো করে
আজ হাজার দুশ্চিনতার স্টাটাস
স্মৃতিস্বরূপ ফিরিয়ে দিল
ফেসবুক ।

অতীতকেই এখনো দুঃখ দিতে পারি নি,
বর্তমান মাথাব্যথা কে কি করে দুঃখ দেব ।

স্কুল,কলেজ,বাজার,ঘর,স্নানঘর 
কোত্থাও রেহাই নেই ।
শুদু স্যাড রিয়েক্টস্ ।

তাই,এবার 
দুশ্চিন্তার খাতা বানিয়েছি,
ভুলে গেলে
সেই খাতা দেখবো ।

কিন্তু খবরদার !
সময়সীমা-
চব্বিশ ঘণ্টায়, আধ ঘণ্টা ।

               

No comments:

Post a Comment