Slideshow


ভালোবাসা প্রত্যয়ী

  ✏️শর্মিষ্ঠা ভট্টাচার্য্যি
ভালোবাসার প্রত‍্যয়ী
যদি কোনো দিন পাখি হয়ে যেতাম উড়ে,
ভেসে বেড়াতাম আকাশের নীল ছাউনীর তলে,
ছুঁয়ে ছুঁয়ে যেতাম পাহাড় চূড়া,বনানীর সারি,
হয়তো যেতাম উড়ে জীবনানন্দের ধানসিঁড়ি।

যদি কোনো একদিন,ভোরের বেলায় ফিরে পেতাম,
ফিরে পেতাম হারিয়ে যাওয়া আমার মেয়েবেলা,
হেসে খেলে ভরিয়ে দিতাম সকাল, সন্ধেবেলা,
স্বপ্নগুলো সাকার হত যদি অতীত ফিরে পেতাম।

যদি কোনো দিন সু্যোগ হতো,গাছ জন্ম নিতাম,
ফলে, ফুলে ভরিয়ে দিতাম,হতাম জীবন দায়ী,
প্রত্যাশাহীন দানের মাঝে খুঁজে দেখতাম,
কোথায় আছে , একটি মন, ভালোবাসা প্রত্যয়ী।।

No comments:

Post a Comment