✏️ দেবব্রত চক্রবর্তী
হে আমার ভারতবর্ষ উঠো আবার জাগো,
বিপ্লবী স্লোগান দাও শান;
কবিতার ছন্দে কলম ধরো কবি
পাঠকেরা গাও গান।
সাম্প্রদায়িক বিষ দাঁত ভাঙ্গো
তোমাদের প্রতিধ্বনির জোয়াড়ে
এদেশ তোমার আমার
চিৎকার তোলো আড়ম্ভরে।
মুছে ফেল যত প্রতিহিংসা
সম্মিলিত স্রোতের টানে
ধর্মের তিলক ঢেকে যাক
নতুনের আহ্বানে।

No comments:
Post a Comment