Slideshow


পাসওয়ার্ড! কি?


✏️উর্মি সাহা
ভিযোগ যখন কবির দরজায় কড়া নাড়ে,
অভিমানে কবি তার কলম ভাঙে;
পেন্সিলে আঁকায় আকৃতিহীন কতো নকসা--,
দেওয়ালে পিঠ ঠেকিয়ে ভুলে যায় রোমান্টিকতা।
বাস্তবতা ছুঁয়ে যায় বৈষম্যের পিন-কোড,,,
ডিটেনশানে থাকে সাম্যতার আধিপত্য।
অস্থির ভাবনারা খুঁজে যায়---
পরিত্যক্ত বস্তির নিশ্চুপ কান্নার মৃদুসুর;
হিজিবিজি সহস্র প্রশ্নের ভিড়ে,,
বাধ্য-অবাধ্যতা বসত করে বহুদূর।
পড়ন্ত বিকেলে যখন ব্যস্ততার শেষে-
শেষ ঠিকানায় জমা অনাকঙ্ক্ষিত শবদেহ গুনি,,
সেই রঙিন প্রকৃতি,চেতনা হারিয়ে চেঁচিয়ে বলে--
জানো কি!!মানব হিসেবে তোমার ধর্ম কি??
ভারাক্রান্ত হৃদয় চিরে শব্দ এলো হিউমিনিটি।
অত্যাধুনিক ভাষায় যাকে বলে পাসওয়ার্ড।।

No comments:

Post a Comment