✏️মন্দিরা শর্মা
মা! মা! আমিও যে স্বপ্নে স্বপ্ন বুনেছিলাম ।
ভেবেছিলাম গন্তব্যে পৌঁছে যাবো ।
নিঝুম প্রকৃতিতে স্বজনের দর্শন পাবো ।।
প্রমোদ হব আলোর ছুঁয়ায় ।
মিশে যাব সবার মায়ায় ।।
প্রদীপ্ত হবে মোর আত্ম পরিচয় ।
জীবন সংগ্রামে হবে তোমার আমার জয় ।।
জানো মা ,,,,,!
ঐ স্বপ্ন যে কাতর কন্ঠে ডাকছিল আমায় !
তখনো আমি ঘুমিয়ে তোমার গর্ভে, মা !
হঠাৎ যখন চিৎকার করে কাঁদছিলে তুমি ।
বুঝেছিলাম আলোর দিকে ধাবিত হচ্ছি আমি।।
ভেবেছিলাম কিচ্ছু হবে না,,,,,,
আজকের এই অসুস্থ পরিবেশে ও আমি সুস্থতার স্পর্শ পাবো ।
প্রখর তাপে উজ্জ্বল হয়ে তোমার স্নেহে জড়াবো ।।
কিন্তু না ,,,,,,,
যখন আলোর ছুঁয়া পেলাম ।
খুব কষ্ট হচ্ছিল মা, তুমায় বুঝাতে চেয়েছিলাম ।।
গলাটা শুকিয়ে আসছিল ! শুধু পারছিলাম না মা বলে চিৎকার করে করতে ।
মা , আমি আজ সবকিছুতেই পজেটিভ , এমন কি করোনা তেও!
তাইতু আমি আজ সুখে বিশ্রাম নিলাম ।
আমার জীবন সংগ্রামে আমি ব্যর্থ হলাম ।।
হয়তো কোনো একদিন আবার আসবো গুটি গুটি পায় ।
আজকের এই দুর্দিনে ভালো থেকো সবাই ।।

No comments:
Post a Comment