Slideshow


গণতন্ত্র সমাচার


✏️দেবারতি চন্দ রায়
মান্তরাল সমানুপাতিক গণতান্ত্রিক দেশ,
রেললাইনে রুটির টুকরো সঙ্গে দেহাবশেষ।
তর্কবিতর্ক বিশ্লেষণে, বোদ্ধা বাক্যবাগীশ ;
বোকাবাক্সের বাকবিতণ্ডা একঘন্টায় ফিনিশ।
পথ চলা, খিদের জ্বালা, রোগের চলাচল;
শবের মিছিল উদীয়মান জীবন অস্তাচল।
মৃত মায়ের স্তন্য চেয়ে অবোধ শিশু আপন মনে -
মুখ ঘষে যায়। ঘুম জাগাতে খেলাচ্ছলে, কফনটানে। 
মনোনীত ব্যক্তিবর্গ, আমলা, আধিকারিক,
সংবিধানে সমানাধিকার দেশ গণতান্ত্রিক।
কর্মজজ্ঞে আহূতি, বিশ্বজোড়া খ্যাতি ;
জীবাণুনাশে কীটস্যকীট গরীবের অধোগতি।।

No comments:

Post a Comment