জ্ঞানের জগতে সুমহান তাদের এই পেশা,
মা - বাবার পরে তারাই রেখেছেন আমাদের উপর ভরসা।
তোমরা আমাদের জ্ঞানগুরু, জানাই তোমাদের শ্রদ্ধা!
আমরা যেন আজীবন রেখে যেতে পারি তোমাদের দানের মর্যাদা।
শিক্ষা জগতে তোমাদের হাত ধরে কত ছাত্র ছাত্রী পরিণত হয়েছে উজ্বল নক্ষত্রে,
সেসব মহান কৃতীত্ব ছেপে আছে বহু পত্রে।
স্তব্ধ জীবনকে খোলা আকাশে উড়তে শেখাও তোমরা,
শিক্ষার উজ্বল জ্যোতি প্রাণে জাগাও তোমরা।
তোমাদের প্রচেষ্টায় অনেকে অর্জন করেছে সুনাম,
তোমাদের হাত ধরেই বুঝেছি শিক্ষার কত দাম।
তোমরাই প্রদান করলে জ্ঞান,
বুঝালে জীবনের আসল মান। তোমাদের শিক্ষা ব্যতীত চলবেনা জীবন যান,
আমাদের শিক্ষা দানের কাজে তোমাদের নিয়জিত করেছেন স্বয়ং ভগবান।
তোমাদের দানের বশে প্রায় সকলেই জীবনে উপনিত,
তোমাদের কারণে জীবন, কিছুটা হলেও আলোকিত।
বিদ্যালয় থেকে শুরু করে মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সবখানেই আছেন কতশত শিক্ষক শিক্ষিকাগণ,
দেশকে জ্ঞানের আলোয় নিয়ে যেতে , তোমাদের চেষ্টা প্রাণপণ।
শিক্ষক দিবসের এই শুভদিনে সকল শিক্ষা দাতার উদ্দেশ্যে রইল অফুরান ভক্তি ভালোবাসা,
তোমাদের দেওয়া জ্ঞান ও আশির্বাদ ছাড়া পূরণ হবে না জীবনের কোনো আশা।।

No comments:
Post a Comment