চাদরে আজ তারার ন্যায় গোলাপ ফুটেছে।
সমস্ত বিছানা জুড়ে ছড়িয়ে পড়া মিছিলের
এই কৃত্রিম পুষ্প গুনে নেওয়া অপ্রতিকার্য।
সেই মিছিলের মধ্যমনিতে তোমার-
রূপের পুষ্পবাটিকা।
বাইরে,চাঁদ যেন সকল অন্ধকার মুছে দেওয়ার
আঙ্গিকারে জ্যোৎস্না ছাড়িয়েছে,
পাতার ফাঁকে ফাঁকে আজ জোছনা বইছে।
বেলি ফুলের গন্ধ যেন গেলাসের নেশাকেও
আচ্ছন্ন করে ছড়িয়েছে তার নেশা।
সিগ্ ভাঙা খোলা জানলার পাশ কেটে
পূর্ণিমার চাঁদ আজ তোমায় ছোঁয়ে আছে।
তোমার পা-য়ে এক ফালি জ্যোৎস্না পড়েছে।
নূপুর পড়া পা-য়ে আলতার রঙ বেশ-
মিশে গেছে পূর্ণিমার আলোতে।যেন-
তোমার রূপে আজ চাঁদের পদচুম্বন পর্ব চলছে।

No comments:
Post a Comment