✏️বিমল চক্রবর্তী
মিছিলের মুখে লেখা আছে
অমাময়ী নেশা নয়,সৃজনের শেষ কথা
আকাশের মতো সহজ,মহৎ ও বিশাল কথামুখ।
মিছিলের মুখে আঁকা আছে
সময় সেতুপথ।
মিছিলের মুখে লেপ্টে আছে
রোদের পৃথিবী,জয়জয়ন্তীর সূর্য
এবং সংকল্পের সকল সময়
No comments:
Post a Comment