Slideshow


প্রতিবাদী মুখ


 ✏️মৌ মন্ডল গাঙুলি
কোথায় তুমি হারিয়ে গিয়েছো প্রতিবাদী মুখ,
চারিদিকে এত অত্যাচার তোমার আমার, 
কারোর মনেই নেই এতটুকু সুখ। 

চোখের সামনে অত্যাচারিত হতে হচ্ছে,  
কারোর মা তো কারোর বোন ।
থাকতো যদি তোমার মতো একটিও প্রতিবাদী
মুখ,
এমন দৃশ্যে ভিজতো বুঝি আমাদের,
চোখের দুটি কোণ। 

হৃদয়ের এক কোনে আদরে রাখা মন পাখিটা, 
মাঝে মধ্যেই প্রতিবাদী হয়ে ওঠে। 
ঠিক তখনই চোখের পলক ফেলতেই ভেষে ওঠে সেই ছবি '
বীভৎস ভাবে রক্তের ছিটা লেগে আছে প্রিয় মানুষটার ঠোঁটে। 

একটা সময় প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার যন্ত্রণায়, 
প্রতিবাদী পাখিটার ঝাপটানো ডানা ছেঁটে দিই নিমেষে। 
নিজের অজান্তেই মানুষ থেকে তখন,
ধীরে ধীরে পরিণত হয়েছি বিষে । 

তবে কী এভাবেই হারিয়ে যাবে, 
গর্জে ওঠা শত শত প্রতিবাদী মুখ। 

 

No comments:

Post a Comment