✏️ রাতুল দেবর্বমন
আমি যখন একা একা হাঁটি
আমার সঙ্গে স্বদেশ হাঁটে
যখন আমি একা একা কথা বলি
আমার সঙ্গে কথা বলে দেশ
যখন আমি একা গান করি আমার সাথে সুর মেলায়
ডিঙামানিকের নিরুদ্দেশ বাউল
দেশে থেকে যারা বেগানা
মানুষ বলে পরিচয়হীন হয়
পৃথিবীর ভিড়ে সে কোথায় হারাবে
সেই মানুষের পাশে তোমাকেই দাড়াতেই হবে
সূচনা তোমার শেষ কথা নয়
অগ্নিপাতে রক্তবিন্দু অভয় অভয়
No comments:
Post a Comment