✏️রাজীব মজুমদার
শিখাহীন সলতে
মুখ ভর্তি ছাইপাশ
চলো
প্রত্যেককে উদ্ধাস্তু হারিকেন উপহার দিই।
ব্যাতিক্রম
ওরা এখন আর মিছিলে হাঁটে না।
যারা চৌকাঠ খোলা রাখে
তাদের মিছিলে বিবিধ ভারত হাঁটে।
সামান্য ঘর্ষণে
নূন্যতম দেশলাই কোথায় থাকে
কেউ জানে না!
No comments:
Post a Comment