✏️ আকবর আহমেদ
হত্যাকান্ড শেষে সবাই উল্লাসে মেতেছে
ওদের ক্লান্তি ঢাকা পড়েছে ফেট্রিবাঁধা ঘৃনায়
এরপরেও কিছু প্রয়োজন থেকে যায়।
এইভাবেই প্রতিদিন সূর্যাস্ত দেখি
বরফের মতো ঠান্ডা ও রক্তাক্ত হাতগুলি
বিজয় চিহ্ন একে যায় দেওয়ালে।
পরদিন উলঙ্গ দেহটি মুক্তি পাই সূর্যের আলোয়
দিনের প্রখরতায় উজ্জ্বল হয় পৃথিবীর রঙ।
বারংবার আয়নার সামনে দাড়িয়েও
কোনো প্রতিবিম্ব চোখে পড়ে না
নিজেকে বিশ্বাস করতে ভয় হয়।
হারিয়ে যাওয়া মুখচ্ছবির প্রতি তীব্র ঘৃনায়
বহন করি সময়ের তিরস্কার।
অহেতুক ভয় অহেতুক উত্কন্ঠা!
অহেতুক!এ উত্তেজনা!
আমি অস্বীকার করতে চাই সময়ের এ অসুখ
সময় অস্বীকার করে না!
আয়নার সামনে দাড়াই
মাথার উপরের সমস্ত আলো নিরবে সরে যায়।
সময়ের অসুখ কে অস্বীকার করে সূর্য।
No comments:
Post a Comment