✏️দিলীপ দাস
দেশ যখন আইলানের মতো ডুবে যাচ্ছে,
ভারতবর্ষ তখন বাজের নখের নীচে
ফালাফালা হচ্ছে,
সেই সময় আমার ভীড়ুতা ও ক্লীবলতা কে
থুতু ছিটিয়ে গালি দিই
জারজ.....
তারপরেও আমার লজ্জা নেই।
আমি দিব্যি খালি গায়ে
ফ্যানের হাওয়া খাচ্ছি,
আর কুচকিতে সর্ষের তৈল মাখছি।
শুধু মায়ের সামনে আর সাহস করে
আর দাঁড়াতে পারি না
No comments:
Post a Comment