✏️ জোস্ৎনা বেগম
আমি বিদ্রোহী নই নই কোনো শাসক,
তবুও বিদ্রোহ জেগে উঠে রক্তে
শাসক হওয়ার সাধ ও জাগে মনে।
ইচ্ছে করে,লিখে যাই যত্তসব বঞ্চনার ইতিহাস
আমার শ্রমে আর ঘামে,
আগামী প্রজন্মের সর্তকবানীসম.....
পৃথিবীর পরে এঁকে যাই বুকের রক্ত ঢেলে
অসাম্যের কলন্কিত অধ্যায় একের পর পর
ইচ্ছে করি শাসক হই,
দিকে দিকে ঘোষণা করি আগমনীর ফরমান।
হানা দিই সদলবলে
মজুতদারের খাদ্যগুদামে,
ছিনিয়ে আনি ভরা পেটে বেঁচে থাকার অধিকার।
সমস্ত যঞ্জের বাস্কে করি ডাকাতি,
যেখানে আছে আমাদের রক্তের মূল্য জমা।
ইচ্ছে করে সপাটে চড় মেরে কেরে আনি
জৌলুসের পোষাক,
যারা শীতের সাথে তামাশা করে,
আমার শিশুকে স্যাঁতস্যাঁতে বস্তিতে কিংবা
ফুটপাতে রেখেছে উদাম,মিথ্যা অহংকারে।
ইচ্ছে করে উঁচুগলায় বলি,
হারামজাদা এই কাপড়ে আমাদের ও আছে অধিকার।
হে অসহায় মানব আর
কতদিন করবে ধর্মের লড়াই,
আর কতকাল লড়বে জাতের লড়াই,
আর কতদিন চোখের জল মুছবে
রাজার কলন্কের দাগ!
আর কতদিন পর জাগবে বিবেক কেরে নিতে নিজ
অধিকার,
আর কতটা ক্ষুধা পেলে
আস্ত সূর্যটা গিলে খাবো
অবশেষে!

No comments:
Post a Comment