✏️খোকন সাহা
বলতেই পারলাম না
তবু প্রিয় জল ভাসে
মাঙ্গলিক আভা
কাতর জাতক আমি
চেতনে অচেতনে
প্রিয় গোপন কথা
তারপর জ্বলে পুড়ে
মরে যাই
আমার প্রিয় আনন্দের শোক ও থাকে
যাকে আপন করে স্বগৃহ
সেই গৃহ জানে
আমার স্বপ্নে সব নদী
সব জলাশয় কি করে
পাথর হয়ে যায়।
No comments:
Post a Comment