এক অনন্ত পরীক্ষা হলে
বসে থাকি আজকাল
প্রতিটি ঘন্টার শব্দে উড়ে যায়
অপেক্ষার ম্যাজিক সময়
জানালার গরাদে ছায়া পড়ে
দেওয়াল ঘড়ির স্তদ্ধতার উপবৃত্তাকার
কলমে সময় লিখি কলমে কলন্ক লিখি
প্রেম আর যৌনতাকে লিখে রাখি অসীম মায়ায়
কলমে সঙ্গম লিখি কাগজের শুভ্রতার গায়ে
দুপুর শরীর জুড়ে পুড়ে উঠছে
উদ্ধেগের জ্বর
মেধাবী অংকের ভুল শুষে নেয় ব্লটিং পেপার
কাগজে কলমে লিখছি
স্বেদ অশ্রু বিবাহ বিচ্ছেদ
ভূমিকার আগে লিখি অক্ষর গ্রন্থিত কোন উপসংহার
জন্ম লিখি মৃত্যু লিখি পাপ ও স্থলন লিখি
জড়াজীর্ন কাঠামোয় মাঝে মাঝে
এঁকে রাখছি ইন্দ্রিয় ভ্রমর
সাদা পৃষ্ঠা জুড়ে শুধু লিখে রাখছি
সন্তাপ সময়বিদ্ধ প্রশ্নের উত্তর

No comments:
Post a Comment