Slideshow


কালপুরুষ


 ✏️  অভীক কুমার দে

ব আয়োজনের পর সমাপ্তির দিকে পথ 

হৃদপিন্ড থেকে পিন্ডের অভিমুখে।

শুরু থেকে স্বপ্নের উল্কাচলন 

স্বাধীনতা যদিও থাকে 

ঘুমের ভেতর,

যদিও শুরু থেকেই বিবস্ত্র সব 

বিবর্ণ পথিক রঙ মাখে 

মালা পড়ে আর পড়ায়,

সবই তো মৃত্যুর  আয়োজন ;

তবে মৃত্যুর  আগে মরণে সুখ নেই।

ভুলে যাবার কথা নয়...

চেনা গ্রামে অজানা দেশ 

তোমার গাছের কলি ছিড়ে নিয়ে গেছে।

ছোট্র ঘর 

সাজানো উঠোন

রঙের ঢেউ

সুন্দর সকাল

হাসিখুশি মুখ

সুখি মনের সুগন্ধ মাখা দিন

নতুন করেই জীবন সংগ্রামে।


একটি মৃত্যুর জন‍্যই কি সব 

সীমাহীন বুকের আকাশ মরণ জমায় 

মুখে কালি মাখে কেউ!

কেউ মাখে?

মাখে কেন?

দিনের চোখ ঢেকে রাখতে চায়?

লুকোতে চায় আলো?


ঝড় উঠে বূকে।

স্নায়ুযুদ্ধ 

তান্ডব ঘটে গেলেই 

বেঁচে থাকাও এক মরণের নাম।

 আলোর জামা গায়ে অসুস্থ শরীর 

নীল কখনও বিষ কখন ও শূন‍্যতা,

বসন্তে ও ফুলের লাশ

অশোক ফুল ফোটাতে আসেনা অশোক,

রক্তরসে ঠোঁট ভিজাতে আসে বৃষ্টি!


অচেনা লাগে চেনা গ্রাম

ছোট্ট ঘর ভাগ হলে

বড় দালানের ছায়া ঝুপড়িতে

উঠোনের কাঁদামাখা পা পড়ে রাস্তায়

এখানে পতাকা ওড়ায় রঙের ঢেউ 

সুন্দর সকালের কাছে ভিক্ষাপাত্র এবং 

সব সুখ ফুরিয়ে গেলে গরিব ও একটি যন্ত্র।

অসুখি মন নীরব রাতের আকাশ

তাপ বিহীন নেশা

কালপুরুষ 

    মৃত্যুর ছায়াপথে

No comments:

Post a Comment