Slideshow


শেষ কথা

✏️ অভ্রজিৎ দেবনাথ
ভেবেছিলাম আর বেঁচে নেই কবি
ছায়াপথ ফেলে এসে মহাপথে
মৃত শরীর যেমন পড়ে থাকে,
যে কেউ এসে কেটে ছিড়ে চলে যায় তোমায়।
উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই?
বোমা ফাটানোর বয়স ফুরিয়েছে?
তোমার কলম নীরবে কাটায় কোয়ারেন্টাইন।
বিপুল উত্তেজনায় পত্র লিখছি,
আজকের আর্তনাদ যখন শুননি
সব শেষ হয়ে গেলে
অন্তোষ্টিক্রিয়ায় এসো না।
মনে রেখো, নিজেকে একদিন নাস্তিক বলেছিলে
মৃত্যুর আগেও স্বর্গের আশা করো না।

No comments:

Post a Comment