Slideshow


কামসূত্র

🖍 অঞ্জন ভট্টাচার্য 
তুমি কামসূত্র নিয়ে ভাবো
আমি কাম-সূত্র নিয়ে ভাবি,
ভাবনার সূত্র তে হয়তো নেহাৎই মিল
কিন্তু কাম ভাবনা তে বিস্তর ফারাক!
তোমার ভাবনার উচ্চতা আকাশ ছুঁইছুঁই 
আর গভীরতা মাপতে তুমি পাক্কা ডুবুরি! 
আমার পেটে ছুঁচোয় ডন মারে
কাম খুঁজতে কাম হারাই,
সূত্র হাতড়াতে হাতড়াতে অঙ্গ প্রত্যঙ্গ শিথিল 
কাম অধরা! 
আমি ক্লান্ত 
তুমি কামরূপ। 



No comments:

Post a Comment