✍ নিত্যানন্দ সিংহ রায়
আজিকে শপথ নাও হে মৃত্যুঞ্জয়
আজিকে শপথ নাও,
রক্তের স্রোতে সিক্ত হোক মাটি
অন্ধের চোখে কাপড় বেঁধে দাও....
আজিকে শপথ নাও
আজিকে শপথ নাও হে মৃত্যুঞ্জয়
আজিকে শপথ নাও....
গ্রাম নগরে বেড়েছে উত্তেজনা
শেষ বসন্তে ছেয়ে যাক লাল ফুল,
হয়তো ফিরলেও ফিরতে পারে তারা
এইতো সময়, আর নয় কোনো ভুল।
বেকার সমাজ তীব্র প্রতিবাদে
ধর্ষিতা মা-বোনের চোখে ক্রোধ,
ক্ষুধার জ্বালায় বিশ্ব পুড়ে ছাঁই
এইতো সময়, নাও তবে প্রতিশোধ।
কৃষকের চোখে নেইকো ঘুম,বুকেতে হাহাকার,
মানবো না আর মানবো না এই শাসকের নিষ্ঠুর অত্যাচার।
গোটা দেশ জুড়ে হে জনতা, এ কালরাত্রি ঘোঁচাও....
আজিকে শপথ নাও
আজিকে শপথ নাও হে মৃত্যুঞ্জয়
আজিকে শপথ নাও।
আজিকে শপথ নাও
আজিকে শপথ নাও
এ শপথ আমার - তোমার রক্তে
আজিকে শপথ নাও।
যারা মৃত্যুর কাছে আছড়ে মেরেছে
ভেঙে গুড়িয়ে দিয়েছে মাথা,
তারা ভেঙেছে মোদের বসতবাড়ি
কেড়েছে স্বাধীনতা।
বঞ্চিত হতে হতে আজ তলানিতে ঠেঁকেছি
মুক্তি পেতে আজ এ দুর্দিনে কঠিন লড়াই,
অপমান যত আগুন হয়েছে
এ আগুনে ধুপ, দেখি কে থামায়?
শতাব্দী থেকে শতাব্দীতে
অগ্নিশিখা জ্বালিয়ে দাও...
আজিকে শপথ নাও
আজিকে শপথ নাও হে মৃত্যুঞ্জয়
আজিকে শপথ নাও।
চারিদিকে নরপিশাচ জন্তু ঘোরে
দুঃখ ঘোচেনি, এখনও অন্ধকার,
তাই ওঠো,জাগো
সম্মুখে সংঘাত, এ লড়াই বাঁচবার।
অর্দ্ধদ্বগ্ধ চিতায় গণতন্ত্র
প্রতি হৃদয়ে বিপ্লবী নিঃশ্বাস,
প্রতিবাদে,প্রতিরোধে জ্বলে ওঠো
গড়বো এবার রক্তেমাখা নতুন ইতিহাস।
ক্রমে ক্রমেই বেড়ে চলেছে মিছিল
চেতনা ও কাস্তেতে শান দাও...
আজিকে শপথ নাও
আজিকে শপথ নাও হে মৃত্যুঞ্জয়
আজিকে শপথ নাও।
No comments:
Post a Comment