Slideshow


আমি

✍রাজেশ পাল

নিজের জ‍্যেষ্ঠকে হত্যা করে আমি রাজা হয়েছি

আমি আজ সিংহাসন জয় করেছি।

নিজের গর্ভধারিণী কে থান পরিয়েছি

আমি আজ সিংহাসন জয় করেছি।

নিজের আত্মীয়ের রক্ত সুধা পান করেছি

আমি আজ সিংহাসন জয় করেছি।


আমি লাভ বুঝি, বড় হতে চাই

যার জন্য আমি সব করতে চাই।

আমি করুণা করতে জানিনা ,কর্ণ আমি নই

নিজের মায়ের জীবন কেও আমি রক্ষা করতে রাজি নই।

বউকে মেরেছি ওর সম্পত্তি পাবার পর,

কন্যাকে বেঁচেছি টাকা পাওয়ার পর।


জনগণের কাছে আমি ভালো রাজা

জনগণ বলে আমি ওদের ভাগ‍্যদাতা।

আমার রাজত্বে পড়ালেখা যাবেনা

কলম যদি চলে তাহলে হাতটা আর থাকবেনা।

তসলিমা তুলে ধরেছিল সত্য টাকে

আমি করেছি দেশছাড়া তসলিমাকে।

রুসদি বলেছিল সত্যি,

পোহাইতে হয়েছে তাকে দুর্গতি।


আমি যেটা বলি, সেটাই আইন

আমার বিরুদ্ধে গেলে তোরা হবি বেইমান।

আমার জনগণ মুখ রাখে বন্ধ

চোখ থেকেও ওরা সাজে অন্ধ।

কচিকাঁচাদের স্কুলে যাওয়া চলবেনা

গৃহমুখী নারী কর্মমুখী হতে পারবেনা।


আমার প্রহরীরা স্থান পায় বৃন্দাবনে

আমার বিরোধীদের লাশ দেখে জনগণে।

আমি পূণ্য আত্মা গলে তুলসী ধরি

আমার বিরোধীদের রক্তে আমি তীর্থস্থান গড়ি।

আমি গরীবদের শাসন করিনা, করি শোষন

আমার নেতৃত্বে সুষ্ঠু বিচার পায় জনগণ।


আমার রাজ‍্যে মানুষ মরে অনাহারে

কিন্তু আমি চলি কপ্টারে ।

আমি দল ভাঙ্গি , দল তৈরী করি

আমি মর্দিতদের নিয়ে রাজনীতি করি।

আমি এই পৃথিবীতে একা বাঁচতে চাই

নিজের অস্তিত্ব ক্ষুন্ন রাখতে আমি সবাইকে মারতে চাই।


1 comment: