✍সৌরভ শীল
আমিও দর্শক তাই দেখি রঙ্গ তামাশা,
সে যুগে ও নারী হয়েছিল ধর্ষিতা।
আজ তো খোলা আকাশের নিচে
তোমার আমার আগে পিছে
হয়তো আমি ও!
কেউ একজন ধর্ষক
আর আমরা মাত্র দর্শক।
হ্যাঁ শুধুই প্রতিবাদ প্রতিবাদ
আর ক্যান্ডেল হাতে!
আইনের কাঠ গড়ায় ধর্ষিতা
যেখানে ধর্ষক থাকার কথা?
হ্যাঁ এটা ঐ দেশ
সারে জাহা সে আচ্ছা
মাটির মূর্তি পূজা প্যান্ডেল
নারী সম্মানে নারী সম্মেলন;
বলতে ভয় না কি সংশয়
তবে যাইহোক,
প্রতিবাদ টা কিন্তু করা চাই!
কারন আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।
No comments:
Post a Comment