✍পিংকী দাস
মানবতা আজ কোথায়?
যে মার যোনী বেয়ে ছেলের জন্ম হয়
সেই ছেলের রাজপ্রাসাদে মার জায়গা নেই।
যে মেয়ে ঘরের লক্ষী রূপে পূজিতা হয়
সেই মেয়ে মাতৃগর্ভে অকালে ঝরে যায়।
ধর্মের নামে যারা রক্ত ক্ষরণে মত্ত
রাজদরবারে তাদেরই শ্রেষ্ঠ আসন প্রাপ্য।
রাজনৈতিক দালালরা জমিয়েছে ব্যবসা
মানবজাতি আজ তাদের হাতের খেলনা।
যাদের কাঁধে ভুবন গড়ার ভীষণ দায়ভার
তাদেরই আবার ক্ষুধার জ্বালায় মৃত্যুপুরী ঠায়।
মাতৃদুগ্ধ পান করে যাদের পুরুষত্বের প্রকাশ
তারাই আবার নারীর দেহ ভোগ লালসায় উন্মাদ।
ধর্ষিতা এই সমাজে পদদলিত হয়
ধর্ষক পুষ্প মালায় শীর্ষে স্থান পায়।
ন্যায় - বিচারের মানদন্ডে সত্য মূল্যহীন
অত্যাচারী পার পেয়ে যায় পীড়িতা বাক্ হীন।
সমাজের এই নগ্নতায় ভগ্ন এ হৃদয়
অবুঝ মনে প্রশ্ন জাগে -
মানবতা আজ কোথায়?
No comments:
Post a Comment