✍️অদিতি তুলি
পুরুষগুলো বরাবরই সৌন্দর্য খুঁজে বেড়ায়
অপ্সরা নারীর সুগন্ধী চুলে
নীল শাড়ির অাচঁলে খোপায় জড়ানো বেলীফুলে
মেদহীন উদরে গোলাপী ঠোটে
রক্তজবার মত টুকটুকে অালতা রাঙা পায়ে
অায়তলোচন নীলাভ চোখে
ধবধবে সাদা দাঘহীন নরম শরীর
প্রেমময়ী জাগ্রত মোমের পুতুল
ঠিক এমন নারীর চোখে যুগে যুগে
হয়েছে খুন হাজার পুরুষ, প্রেমিক কবি
এই সুহাসিনী সুকেশিনী কথাশ্রীরাই ঠাই পায় কবিতায়
যদি কোন জন্মে পুরুষ হই অামিও প্রেমে পড়বো
তবে এমন সৌন্দর্যের প্রতিমার নয়
প্রেমে পড়বো কোন এক রুপহীন গ্রাম্য কিশোরীর
শ্যামবর্ন রঙহীন বসন লালফিতের বেণী
নয়ত বাতাসে উড়া লালচে রুক্ষচুল
শক্তহাতে ঘর সামলে মাঠের কাজ
ভাইহীন সংসারে বাবার মোট বয়ে নেওয়া
রোজ পান্তাভাত নিয়ে হাজির মাঠে
পোড়া লঙ্কার টকটকে লাল ভাত
ক্ষেতের অালে বাবা-মেয়ের কত অাশার গল্প
অামার স্বপ্নের প্রেয়সী ধানকন্যা
পরমযত্নে কোলে তুলে নেয় যে ছাগবৎস
রাখালবেশে ভেড়ার পালে নদীর চরে হাঁসের মেলায়
এই মাটিকন্যারা রুপবতী গুনবতী অপ্সরাদের মত হয়না
কিন্তু সুন্দর একটা মন নিয়ে জন্মে
অার যাইহোক কখনো হৃদয়হীনা হয়না।।
Very good.keep it up
ReplyDeleteVery good.keep it up
ReplyDelete