✍️গোপাল বনিক
সাপ সিঁড়ি খেলতে খেলতে হাঁপিয়ে উঠেছি
জানি এই খেলায় নিজেকে দোষ দেওয়া সঙ্গত নয়।
আমি মিছিলের শেষ প্রান্তে দাঁড়িয়ে লক্ষ্য করছি,
ক্ষুব্ধ জনস্রোত সমস্বরে এগিয়ে চলছে।
সুদীর্ঘ এষণার আলো জ্বালিয়ে-
তারা এবার ঠিক খুঁজে নিয়েছে আলোর পথ।
কিন্তু সে পথ অতি বন্ধুর, কণ্টকাকীর্ণ
বিপদ সংকুল রাস্তার বাঁকে বাঁকে গভীর খাদ
চারিদিকে মুখ আর মুখোশের আনাগোনা।
সময়ের মশাল হাতে অন্ধকার ভেদ করে-
ফুঁটে উঠবে এক রঙিন সূর্য।
স্বপ্নালু চোখে এখন শুধুই আগমনীর গান।
No comments:
Post a Comment