✍️মো: বিল্লাল হোসেন
মা! ও - মা ! কখন আসবে তুমি
কত দিন হলো দেখিনা তোমায় মা।
মনে কী পরে না মা তোমার সেই ছোট্ট খোকার কথা ।
কেনো তুমি চলে গেছো এত দূরে মা !
আমার খুব কষ্ট হয় মা।
তোমার। ছোট্ট খোকা যে আজ অনেক বড়ো হয়ে গেছে ।
সবাই বলে কী জানো তুমি আর নেই ।
তারা কী জানে ,আমি তোমার কোলে ঘুমাই এখনো ।
তোমার মতো কেউ আর আদর করে না মা।
মাঝে মাঝে খুব ইচ্ছে হয় তোমার কাছে যেতে মা ,তুমি কোথায় মা।
আজ তোমার সেই ছোট্ট খোকা তোমার স্বপ্ন গুলি পূরণ করেছে মা ।
আজকের দিনটায় যে তুমি আমায় বুকে জরিয়ে খুব আদর করতে মা !
একটি বার এসে যদি বলতে ,আয় খোকা আমার বুকে আয়।
আমার জীবনের শূন্যতা গুলি পূরণ হয়ে যেত ।
মনে আছে মা আমার যখন জ্বর হতো, তুমি সারা রাত জেগে আমার পাশে থাকতে ।
আজকে আমি বহু দিন ধরে অসুস্থ্য মা কেও তো তোমার মতো করে যত্ন করে না মা।
এখন আমি না খেলে তোমার মতো করে কেও বলে না আয় খোকা খাইয়ে দেই !
আজ তোমার খোকা যে খুব একা মা ।
এই পৃথিবী তে আর থাকতে ইচ্ছে হচ্ছে না ।
আমাকে নিয়ে যাও না তোমার কাছে শুধু একটি বারের জন্যে ।
মা ! ও - মা ! তুমি কোথায় মা।
আজ খুব মনে পরছে তোমার কথা ।
No comments:
Post a Comment