✍️যোগমায়া গোস্বামী
বিবাহযোগ্যা কন্যা ঘরে
ত্রাসে পিতার মন,
যোগ্যপাত্রে কন্যা দানে
দিতে হয় পন।
সভ্যতা আজ এগিয়েছে
সময়ের সাথে,
শিক্ষিত সমাজ আজও
চলে প্রাচীন পথে।
পন প্রথাকে দিয়েছে ঠাঁই
নিঠুর এ সমাজ,
জ্ঞানী গুণী মুরুব্বীদের
এটাই ছিলো কাজ।
বিবেক,বুদ্ধি মানবতা
দিয়ে বিসর্জন,
কন্যাদায়ী পিতার কাছে
চেয়ে থাকে ধন।
ছেলের বাবা চায় নগদে
মোটা অঙ্কের টাকা,
সঠিক পাওনা না পেলে
দেয়না কথা পাকা।
মেয়ের সুখ কিনতে গিয়ে
ন্যায় ভুলেন পিতা,
অন্যায় কে প্রশ্রয় দিয়ে
সাজান মেয়ের চিতা।
পনপ্রথায় জর্জরিত
হাজারো গৃহবধূ
মৃত্যু পথ বেছে নেয়
যন্ত্রণায় শুধু।
আসুন সবে পনব্যাধির
বিরুদ্ধে দাড়াই,
সুষ্ট সুন্দর সমাজ গড়ার
কাজে লেগে যাই।
No comments:
Post a Comment