✍অঞ্জন ভট্টাচার্য
উফফ বাবা! আর পারিনা!
আর কত জামা বদলাবি বাপ!
ক্ষেপ খেলাতে খেলাতে হাঁফ ধরিয়ে দিলি যে!
বছর দশেক আগে ছিলি বামে, টপাক করে চলে গেলি ডানে!
নীতি মেলাতে গুলিয়ে গেল সোভিয়েত ইউনিয়ন থেকে ভিয়েতনাম মায় ইউনাইটেড স্টেটস!
থিতু হয়ে বসার আগেই ঘেঁটে ঘ করে দিলি বাপধন?
"বাঁচতে হলে লড়তে হবে" শ্লোগান মুখস্থ হতে না হতেই কানেকানে বললি - এবার শ্লোগান "চুপচাপ ... ছাপ"।
মুখস্থ করলাম
গলা ফাটালাম
রইতে না সইতেই মধু ফুরিয়ে গেলো..!
টবের ফুল থেকে পাড়ি দিলি তুই ফুল বাগিচায়,
হাত ধরে মারছিস টান...
বয়স হয়েছে রে বাপ!
এখন বউ কে মা বলি
গরু হারালে এমনই
No comments:
Post a Comment