Slideshow


পাষাণ

সম্পা  বৈদ্য 

পুড়ে পুড়ে ছাই হয়ে গেছি!

হয়ে গেছি এখন নিঠুর পাষান।

হলুদের সাথে মিশে একাকার হয়ে থমকে গেছে জীবনের হরেক রঙ।

হারিয়েছি জীবনের বাঁক।

আজ সব রঙ মিশে হয়েছে কালো।

অম্যাবসা রাতেই আমি বেশ  থাকি ভালো।

পূর্ণিমা রাতটা এখন খাপছাড়া মনে হয় বেশি।

আধারে আমি আধার ঢাকি।

মিশে যায় তাতে নিত্য দিনের কলরব।


বার হিসেব নিকেষ  শেষ হোক।

বদ্ধ হোক সব কলরব।

আধারের পর আলো আসবে!

পূবাকাশ রক্তিম হবে নূতন দিনের আলোয়!

No comments:

Post a Comment