✍দেবাশ্রিতা চৌধুরী
আক্রান্ত ফলের ব্যবচ্ছেদে
গাছটির ছত্রাকের আশঙ্কা
মোটামুটি ধ্রুব বলে
চিহ্নিত হয়ে যায় তাহলে!
মা রুগ্ন গাছের ডাল চেঁছে
পুরোপুরি নির্মূল করতে পারেনি
বাবা এসব দেখার আগেই
চেষ্টা করেছিল বুক পেতে
অশুভের দায় নিতে
অপারগতায় বিদ্ধস্ত হয়ে
পশ্চাদপসরণ ব্যতীত আর
কীইবা করার আছে।
অপারগতায় বিদ্ধস্ত হয়ে
পশ্চাদপসরণ ব্যতীত আর
কীইবা করার আছে...
No comments:
Post a Comment