✍কুশল রায়
একদিকে জ্বালাতন মহামারি
অপর দিকে জ্বালাচ্ছে
অসুর রূপি মানুষ নামের অত্যাচারি ৷
কোথাও সঙ্কটে অর্থনীতি
আবার কোথাও পড়ে রয়েছে
নিপীড়িত প্রেরিত সতী ৷
তো কোথাও কর্মস্থলে
নানা সময় কেবল টাকা ই কথা বলে ৷
আবার শিক্ষা ক্ষেত্রে
তাতে ও একই যা দেখেছি দ্বিনেত্রে ৷
টাকার লোভ সকলকে বস করেছে ,
কারও মনে টাকা ছাড়া
কিছুই যেন মনে না পড়ছে ৷
তার সাথে ক্ষমতার লোভে করছে অবস্থার অবনতি,
জ্বালায় মরছে শিশু,নারী,বৃদ্ধা
এবং সহজ সরল মানুষেরা অতি ৷
এই সমস্যার সমাধান স্বাভাবিক নাই
কোন দৈবিক সাধনায় যদি সমাধান পাই ।
No comments:
Post a Comment