✍️কাউচার খান
তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ,
তুমি বিহনে এতদিন হৃদয় আমার ছিল শুন্য |
শুন্য হৃদয়ে পূর্ণতা পেয়ে আজ হয়েছি আমি ধন্য,
আমার পৃথিবী তাই তো আজ পেয়েছে তারুণ্য |
তোমার স্পর্শ আমায় সাজিয়ে দেয় এক নতুন আমি করে,
অজানা এক স্বপ্ন এসে নিরালায় আমার হাতটি ধরে |
জানিনা কি এমন আছে তোমার ঐ স্পর্শে,
তোলপাড় হয় আমার এই হৃদয় শুধু তোমার আকর্ষণে |
যে সুধা আমি পান করেছি তোমায় ভালোবেসে,
সারাটি জনম আমায় রেখো তোমার এই মায়াবী পরশে |
No comments:
Post a Comment