✍️ পিনাকী ভৌমিক
তুমি এসেছিলে বলে;
জীবনের অর্থ বুঝতে শিখেছিলাম,
তুমি এসেছিলে বলেই; ব্যাথাগুলো কে জয় করতে শিখেছিলাম,
তুমি এসেছিলে বলে;কলম হাতে নিতে শিখেছিলাম,
তুমি এসেছিলে বলেই;
স্বপ্ন বুনতে শিখেছিলাম,
তুমি এসেছিলে বলে;রাতের আকাশে চাঁদকে নিজের মতো করে দেখতে শিখেছিলাম,
তুমি এসেছিলে বলেই;দুঃখকে ভুলে সুখকে আপন করে নিতে শিখেছি,
তুমি এসেছিলে বলেই;
ভয় কে জয় করে এগিয়ে যাওয়ার সাহস অর্জন করেছি।
ভালোবাসা কে কাছ থেকে দেখেছি, তুমি এসেছিলে বলেই;
ভালোবাসার অর্থ বুঝতে শিখেছি,
আজ তুমি আবার নেই বলেই হয়তো; জীবনে আবার নতুন করে বাঁচতে শিখেছি।
No comments:
Post a Comment