Slideshow


আনন্দ ধারা

✍️ডঃ সমীর ভাদুড়ী

নন্দ ধামে এসেছি মোরা

আনন্দেরই সঙ্গী হতে,

আনন্দই ব্রক্ষ্ম আনন্দই সত‍্যস্বরূপ

সবকিছুর উৎসস্থল এই আনন্দ।

জীবন সায়াহ্নে আনন্দেই লীন হই আমরা।

আকাশ পানে তাকালে মনে হয় 

মেঘরাশি আনন্দের পশরা নিয়ে বসেছে

সবার মনসংসারে লুকিয়ে আছে আনন্দ মধু

এই মধু ভাগ করলে আরো সুমিষ্ট হয় ।

আমরা অনুভব করিনা তাই আস্বাদনে বঞ্চিত

শিশু মনের মতো পবিত্র হলেই

এই আনন্দ মধুর আস্বাদন পাওয়া যায়।

অন‍্যের আনন্দে নিজের আনন্দ

অন‍্যের সুখে নিজে সুখী

আমরা যেন এই ভাবনায় বাঁচি

তবেই আনন্দ বাতায়ন

কর্ণে দোলা দিয়ে বলবে

আনন্দ ধারা বহিছে ভুবনে।।

No comments:

Post a Comment