✍️গৌতম ভৌমিক
বিবর্ণ এই শরীরের প্রতিটি অংশ
লোমহীন হীনমন্যতায় হোঁচট খায়,
হোঁচট খায় স্বাদহীন জনমানব শূন্য
জীর্ণ দুর্বাসা মুনির আশ্রমে
আরো জ্বলে মাকাল ফলের
তীক্ষ্ণ সুন্দর দৃশ্যে;
যা পৃথিবী দেখে রঙ উল্লসিত প্রেত
সুন্দর আরো সুন্দর করে
প্রতি মুহূর্তে মূর্ছে নিতে চায়
এক বিন্দু পশলার রৌদ্র
যা দিয়ে শরীর ঢাকবে,
ঢাকবে আরো নিজের অমান্যতা
ছিড়ে নিয়ে দূরের ঐ পললশালায়।
No comments:
Post a Comment