Slideshow


মাতাবাড়ি

✍🏻কুশল রায়

ত্রিপুরার উদয়পুর হল মন্দির নগরী

সেখানের প্রকৃতি ভারী সুন্দর বিভাবরী ৷

চারিদিকে গ্রাম্য পরিবেশ

আবার অনেক জায়গা করেছে শহরে নিবেশ ৷

ভারী অদ্ভুত সুন্দর সেই স্থান,

যেখানে তে মা ত্রিপুরাসুন্দরীর বাসস্থান ৷

মন্দির ভারী পুরনো রত্ন,ধন্যের সময়ের

রাধা,উদয় সবই এসে গেছেন এখানে ৷

আবার বিশ্বকবিও এসেছেন এই প্রাঙ্গণে,

মায়ের নাম শোনা যায় দূর দুরন্তের অঙ্গনে ৷

মন্দির ভারী সুন্দর লাল সাদা বর্ণের

গর্ভগৃহ লাল আর নাট মন্দির সাদা রঙের ৷

সামনেতে দিঘি আছে

মায়ের পবিত্র স্থান,

কমলাসাগরে কাছিম,মাছেরা থাকে

বহু লোকেরা করে স্নান ৷

ভারী সুন্দর মায়ের বিগ্রহ

দেখলে মন জুড়ে যাবে,

প্রতিবছর দীপাবলিতে মেলা বসে

দর্শনার্থীদের ভিড়ে জমে থাকে ৷

ত্রিপুরার অধিষ্ঠাত্রী দেবী মা ত্রিপুরাসুন্দরী,

রাজ্যের এই ঐতিহ্য কে সবাই বলে মাতাবাড়ি।

No comments:

Post a Comment