Slideshow


পারমিতা ও শীত

✍️অর্ণব মণ্ডল

ন্মলগ্ন খোঁজে অনাহত লোকাল নার্সিংহোমের চিরন্তন দায়ভার 


মন্ত্রপূত চিরজীবী গাছেরা চায় তরুণীর কলেজ জীবন 


ধানকাটা শেষ করে দিনমজুরের প্রত্যেক ঘাম চায় শিল্পকর্ম 


প্রতি ঘরের খামারবাড়ি সমৃদ্ধ হয় ধানের গাদার অগাধ বিশ্বাসে 


এই  শীতের প্রতিটি রাত হাজার অজুহাতে লেপ জড়িয়ে ধরে 


খড় থেকে আলপনা খসে পড়ে, নবান্ন শুকিয়ে

শীতের লাজুক প্রস্থান 


অবক্ষয়ের ধপধপে সাদা পায়রা উড়ার অজুহাতে উড়ে যাও


পারমিতা কে গিয়ে বলে দাও,  এ শীতে তার কোনো দরকার পড়েনি! 

No comments:

Post a Comment