Slideshow


আমার পরিচয় হিমালয় (২)

✍️পঙ্কজ কান্তি মালাকার

জস্র ভূকম্পে'ও অটল অক্ষয়,

আমার পরিচয় হিমালয়।

পায়ের নিচের মাটিতে কাঁটাতারের প্রাচীর তুলে,

এক পাহাড় প্রশ্নচিহ্ন খড়্গ তুল -

ইতিহাস সাক্ষ্য 

এসব নেহাত'ই তুচ্ছ আমার উচ্চতার কাছে,

কত জলপ্রলয় পা ধুয়ে গেছে।


এই জল মাটি ও সূর্যের আলোয় উদ্ভূত এই অরুণকলা হৃদয়,

বরাক গঙ্গার জলে স্নাত আমার অস্তিত্বের 

কণায় কণায় ফুটে আছে ফুল আত্মপরিচয়,

হনুমানের মতো বুক চিরে দেখাতে পারি-

লাল হৃৎপদ্মে মায়ের আসন,

বুকের রক্তগঙ্গায় মায়ের অভিষেক হয়;

বারবার অগ্নিপরীক্ষায় শুচি হই

-আমার সাত্ত্বিকতার ব্রত ও পবিত্রতাই অভয়

অজস্র ভূকম্পে'ও অটল অক্ষয়,

আমার পরিচয় হিমালয়।

No comments:

Post a Comment