গোপাল দে
তোমার আকাশ রঙিন ভীষণ
ব্যস্ত রবি শশী।
আমার কাব্য ক্ষুধায় কাতর
আর্ত দিবানিশি।।
বসন্তের ঐ পুষ্পরাজি
তোমায় সদা ডাকে।
বর্ষাভরা চৌদিক আমার
হারাই নদীর বাঁকে।।
ভুল সঠিকের গোলক ধাঁধায়
কাটছে সময় বেশ।
ধবল সাদা আমার গল্পে
কাকের অনুপ্রবেশ।।
নিত্য নতুন রঙে মোড়া
তোমার পৃথিবী।
পুষ্টিহীন এক অশরীরি
আমার কাব্যের কবি।।
No comments:
Post a Comment